আবারও স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৫১

  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এরআগে বিকাল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। এ নিয়ে তিনি পর পর তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হলেন।

সংসদে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনও মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

এরপর সংসদ ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন স্পিকারের শপথ পড়ান।

স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা জি এম কাদেরসহ সরকারি ও বিরোধী দলের বেশিরভাগ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

এরআগে মাদারীপুর-১ আসনের এই সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনকে একাদশ জাতীয় সংসদের প্রধান হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাশাপাশি সরকারি দলের আরও ছয় সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন এর আগে নবম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দশম সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

 

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন