নতুন সংসদের প্রথম অধিবেশন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

জাতীয় সংসদ (ফাইল ছবি)
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার (৩০ জানুয়ারি) বিকাল তিনটায় শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন সংসদ।
এদিন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদ ভবনে উপস্থিত আছেন বেশিরভাগ সংসদ সদস্য। প্রধান বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন এরশাদের ভাই ও পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৈঠকে প্রথমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার পদে শিরিন শারমিন চৌধুরী আবারও নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান