ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ভোটগ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৯

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ভোটগ্রহণ শুরু ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভা শেষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে দুপুর একটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

কাউন্সিলর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এছাড়া নির্বাচন কমিশন প্যানেলে আরও ৯ জন সদস্য রয়েছেন। এবার মোট ভোটার ১হাজার ৮০ জন।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতির পদটির জন্য লড়ছেন যুগান্তরের মামুন ফরাজী, সমকালের জাকির হোসেন ইমন নয়া দিগন্তের ইদ্রিস মাদ্রাজি।

সাধারণ সম্পাদক পদটির জন্য লড়ছেন ডিবিসি নিউজের মুক্তাদির অনিক, বাংলা ভিশনের নাসরীন গীতি এবং দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

সহ-সভাপতি পদের জন্য লড়ছেন মো. বশির হোসেন মিয়া এবং আনজুমান আরা শিল্পী।

যুগ্ম সম্পাদক পদের জন্য লড়ছেন সুরাইয়া ইয়াসমিন অনু ও জাওহার ইকবাল খান।

কোষাধক্ষ্য পদের জন্য লড়ছেন মো. আফজাল হোসেন, আবু কাউছার খোকন ও আব্দুর রহমান খান।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন মো. আনোয়ার সাদাত সবুজ, মুজাহিদুল ইসলাম সাকিফ এবং শামসুল আলম সেতু।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদটির জন্য লড়ছেন মীম ওয়ালীউল্লাহ, মো. মোজাম্মেল হক ও জাকিয়া সুলতানা।

দফতর সম্পাদক পদের জন্য লড়ছেন শরীফ মোহাম্মদ মাসুম, মিসবাহ পাটোয়ারী ও জামান সৈয়দী।

ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদের জন্য লড়ছেন রিহাব মাহামুদ, আমিনুল রাণা ও তৌফিক অপু।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লড়ছেন শামীম আহসান এবং শহীদুল আলম ইমরান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী লড়ছেন।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি