নাগরিকদের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৫৭




প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) এদেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘এদেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার। নাগরিকদের সব অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তার কার্যালয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ নিজেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাবলে চলবে না।’

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংস্কৃতির বিকাশ ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষা-দীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের সব জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অহেলিত না থাকে। কেউ যেন দূরে পড়ে না থাকে। সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিশেষভাবে কিছু উদ্যোগ নিয়েছি। যার ফলে আজকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান।’

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজস্ব স্বকীয়তায় পোশাক পরিধান করে উপস্থিত হওয়ার বিষয়টিতে প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার খুব ভাল লাগলো, প্রত্যেকে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সুন্দরভাবে এসেছে। এটা খুবই সুন্দর লেগেছে। খুবই ভাল লেগেছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে নিজস্ব স্বকীয়তা বজার রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যার যার পেশা, সেই পেশাটা ছেড়ে দিলে চলবে না। সেই পেশাকেও ধরে রাখতে হবে এবং সেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

টানা তৃতীয়বার ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আবার তারা ভোট দিয়েছে। সরকার গঠন করে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আর এই সেবার ক্ষেত্রে প্রথমেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পারলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী-নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং এটা আমরা নিশ্চিত করবো-এটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মহান নেতা জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার দেশ গড়ার, ইনশাল্লাহ আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা বিজয়ী জাতি। আমরা কারো কাছে মাথা নত নয়, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলবো এবং আমাদের বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএইচবি/টিটি/

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী