জাপার শাফিনের মনোনয়নপত্র বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। অপরদিকে ঋণ খেলাপির অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বৈধ ও  অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। শাফিন আহমেদ

বাছাইয়ে বৈধ ঘোষণা করা অন্য প্রার্থীরা হলেন এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএম এর ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

মেয়র পদে উপনির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ছয় জন। বিএনপি ও তাদের মিত্ররা এ নির্বাচন বর্জন করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন