সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে বড় বাধা মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮

সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে বড় বাধা মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে বড় বাধা এখন মাদক। তাই মাদক নির্মূলে যা যা করার দরকার, সরকার তাই করবে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ লিমিটেডের ইউনিট-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমাদের দেশে মাদক তৈরি হয় না। কিন্তু কিছুসংখ্যক অসাধু ব্যক্তি চোরাচালানের মাধ্যমে মাদক নিয়ে আসে দেশে। তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ রয়েছে। মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদেরও যথাযথ ভূমিকা রাখতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ। বর্তমানে দেশে সেই পরিস্থিতি বিদ্যমান রয়েছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন, সেই ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। দেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রফতানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইনশৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা দিতে প্রধানমন্ত্রীও সচেষ্ট রয়েছেন।’
অনুষ্ঠানে সৈয়দ আবু হোসেন বাবলা ও সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামসহ অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
বাড়ছে লোডশেডিং, হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে কী করবেন?
বাড়ছে লোডশেডিং, হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে কী করবেন?
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
ব্যবস্থাপনা ও তদারকি পদে থাকা কর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বৈধতা নিয়ে রুল
ব্যবস্থাপনা ও তদারকি পদে থাকা কর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বৈধতা নিয়ে রুল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ