১৫ ফেব্রুয়ারি থেকে ইজতেমা আয়োজনে সমস্যা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের মধ্যে যে বিভেদ ছিল তা ইতোমধ্যেই মিটে গেছে। ইজতেমার প্রস্তুতি চলছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, তাবলিগ জামাতের নেতৃত্বের মধ্যে যে বিরোধ চলে আসছিল সেটা মীমাংসা হয়েছে। ঐক্যবদ্ধভাবে ১৫, ১৬, ১৮ ফেব্রুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে।

মীমাংসার পর প্রস্তুতিমূলক সভা করতে এতো সময় কেন লাগলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে কে ইমামতি করবেন, কে নেতৃত্ব দেবেন, সেসব খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষ মিলে যাতে সুন্দরভাবে ইজতেমা শেষ করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সারা পৃথিবীতেই তাবলিগ জামাতের মধ্যে এখন দ্বিমত রয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এসব বিষয় সমাধানের জন্য ধর্ম প্রতিমন্ত্রী তাবলিগ জামাতের দুপক্ষের দুজন করে চারজন মুরুব্বির সমন্বয়ে আলোচনায় বসবেন। এ বৈঠক আজ দুপুরেই সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজি, র‌্যাবের ডিজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘তাবলিগ জামাতের মধ্যে দুটি বিবদমান পক্ষ রয়েছে। উভয়পক্ষই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে একসঙ্গে ইজতেমা অনুষ্ঠান করবেন। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। ইজতেমার অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, সেগুলো কীভাবে সম্পন্ন করা যায়, কীভাবে শেষ করা যায় সে আলোচনা চলছে। আজ দুপুরে আবারও আলোচনা হবে।

/জেইউ/এসআই/আইএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরতির আগে এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স
বিরতির আগে এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা