দেশের সব রেললাইন ব্রডগেজে রূপান্তর হবে: রেলপথমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫

রেলপথমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর সারা দেশের রেললাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এছাড়া, ভারতের সঙ্গে বন্ধ কানেকটিভিটি পুনরায় চালু করা হবে। তিনি বলেন, ‘এজন্য পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীও আগ্রহী।এ লাইনটি নির্মিত হলে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করা সম্ভব হবে।’

বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশের সঙ্গে রবিবার (৩ ফেব্রুয়ারি) রেলভবনে এক বৈঠকে এ কথা বলেন রেলপথমন্ত্রী।

রবিবার দুপুরে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ। এ সময় বাংলাদেশে চলমান এডিবি’র অর্থায়নে যেসব প্রকল্প চলছে, সেগুলো নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে দোহাজারী-কক্সবাজার-রামু প্রকল্প,আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প, এডিবির অর্থায়নে মিটারগেজ ও ব্রডগেজ কোচ ক্রয় প্রকল্প নিয়ে আলোচনা হয়।

পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ তাদের আগ্রহের কথা জানান মন্ত্রীকে। এছাড়া, ঈশ্বরদী এবং ধীরাধ্রমে আইসিডি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!