সিমলার সঙ্গে মাহাদীর বিয়ের দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২

মাহাদী ও সিমলা চিত্রনায়িকা সিমলাকে ১০-১১ মাসে আগে মাহাদী ওরফে পলাশ আহমেদ বিয়ে করেছিল বলে জানিয়েছেন পলাশের বাবা পিয়ার জাহান সর্দার। তিনি বলেন, বিয়ের পর এক-দুবার সিমলাকে নিয়ে সোনারগাঁওয়ের পিরিজপুরের দুধঘাটায় এসেছিল মাহাদী।

তিনি বলেন, ‘ বয়সে বড় মেয়েকে বিয়ে করায় বাড়ির লোকজন এ নিয়ে ক্ষুব্ধ ছিল।’

সোমবার (২৫ ফেব্রুয়ারি) মাহাদীর বাবার সঙ্গে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন।

পিয়ার জাহান বলেন,  ‘অনেক দিন ধরেই সে বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে নষ্ট করায় আমরা বাসার লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিলাম। এর মধ্যে তিন-চার মাস সে মালয়েশিয়ায় ছিল।  কিছুদিন আগে সে একটানা ২৫ দিন বাড়িতে ছিল। এসময় সে নিয়মিত নামাজ পড়তো ও আজান দিত। এটা দেখে আমরা মনে করেছি ছেলে সুপথে ফিরে এসেছে। শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হয়। যাওয়ার সময় ছেলেকে বলেছিলাম, টাকা-পয়সা নষ্ট কইরো না।’
এদিকে সিমলা বর্তমানে মুম্বাইয়ে থাকায় এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রসঙ্গত, বিজি-১৪৭ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার বিকাল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে  বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে।  এতে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

/এনএল/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি