কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি: শাফিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪০

কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি: শাফিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় কম বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। লাঙল প্রতীকের প্রার্থী শাফিন বলেন, ‘সকাল থেকে ঘুরছি। কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি।’ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ভোটারদের অনুপস্থিতির বিষয়ে শাফিন বলেন, ‘গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে, ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভোটাররা মনে করেন তাদের ভোটের কোনও মূল্য নেই।’
তিনি আরও বলেন, ‘ভোট নিয়ে ভোটারদের আগ্রহ নেই। মানুষের মনে সংশয় রয়েছে। এখানে নতুন করে বলার কিছু নেই। নির্বাচনে কি হয় তা সবারই জানা।’
নির্বাচনে অনিয়মের অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমি এই কেন্দ্রে (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) অনিয়ম দেখিনি। তবে সকাল থেকে আরও দুই-তিনটি কেন্দ্রে গিয়েছি, সেখানে অনিয়ম হয়েছে এবং তার প্রমাণ আমার কাছে আছে।’
এ সময় নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও দিনের অনেক সময় বাকি। আরও কিছু কেন্দ্র ঘুরে দেখে তারপর বিস্তারিত জানাবো।’
এর আগে, সকাল ৯টার দিকে উত্তরার আজমপুর এলাকার একটি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। তিনি সে সময় বলেন, ‘আরও একটি দল এলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো।’ তিনি ভোটারদের বৃষ্টি দিনের গরম চা ও গরম খিচুড়ি খেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আসার আহ্বান জানান।
উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) কাউন্সিলর পদে ভোট চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

/এএইচআর/ইউআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী