এজেন্ট পাওয়া যায়নি আতিকুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৯

সকালে ভোটকেন্দ্রে আতিকুল ইসলাম রাজধানীর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চারটি বুথ। এ কেন্দ্রের দুটি বুথে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের এজেন্ট পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে এ কেন্দ্রের ৪ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম ভোটার উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। ভোটার উপস্থিতি যেমন কম তেমনি মেয়র প্রার্থী আতিকুল ও অন্য চার মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট নেই বলেও জানান তিনি। বেলা সাড়ে ১২টার দিকে কথা হয় কেন্দ্রের ১ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার জাহিদুর রহমানের সঙ্গে। তার বুথেও আতিকুলের এজেন্ট দেখা যায়নি।

গুলশান মডেল বালিকা বিদ্যালয়েও বেলা ১২টা পর্যন্ত মেয়র আতিকুলের কোনও এজেন্ট দেখা যায়নি। এখানে ৫টি বুথ। ভোটার প্রায় ১০ হাজার। মেয়র আতিকুল বা অন্য প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসাররা কোনও মন্তব্য করেননি। ভোটার উপস্থিতি ও কতজন ভোট দিয়েছেন সে বিষয়েও কথা বলতে নারাজ তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/ডিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’