৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৩ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪

নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন ইসি সচিব নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির (উত্তর ও দক্ষিণ) সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচনে সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে। তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, ‘শুধু ঢাকায় নয়, পটুয়াখালী ও আমতলী পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। সেখানেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’ তিনি জানান, ঢাকাসহ কোথাও কোনও কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে তিনি বলেন, ‘মেয়র পদে উপ-নির্বাচনে বড় কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট হয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল।’

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
শীতের আগমনী বার্তা শ্রীমঙ্গল-কমলগঞ্জে, পর্যটকদের ভিড় বাড়ার অপেক্ষা
শীতের আগমনী বার্তা শ্রীমঙ্গল-কমলগঞ্জে, পর্যটকদের ভিড় বাড়ার অপেক্ষা
কোটার বাইরেও ইতালি যাওয়ার সুযোগ, বাংলাদেশিদের জন্য নতুন দরজা
কোটার বাইরেও ইতালি যাওয়ার সুযোগ, বাংলাদেশিদের জন্য নতুন দরজা
‘গরিবের জ্বালানি’র আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানের অটোরিকশাচালকদের
‘গরিবের জ্বালানি’র আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানের অটোরিকশাচালকদের
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫