কোনও বাধাই কেমিক্যাল গুদাম উচ্ছেদ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৩:৫৩আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৪:৩৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো) কোনও বাধাতেই চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ থেমে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস।  এরইমধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে। ’
রবিবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কিভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।’

/এসআই/এআর/এপিএইচ’/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি