লটারির মাধ্যমে রাজউকের ফ্ল্যাটের আইডি পেলেন ৭৯৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৩:৫০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৭:১১

রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে লটারির মাধ্যমে ৭৯৭ জন ফ্ল্যাটের আইডি পেয়েছেন। তৃতীয় লটারির মাধ্যমে তারা ফ্ল্যাট আইডি পেলেন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে যারা চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছেন তাদেরকে লটারির মাধ্যেমে ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অডিটোরিয়ামে এ লটারি হয়। র‍্যানডম মাধ্যেমে লটারিতে ফ্ল্যাটের আইডি পাওয়া ৭৯৭ জনের তালিকা এরই মধ্যে রাজউকের ওয়েব সাইডে পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে।
ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত তৃতীয় লটারি অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৃহায়ন ও পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব আক্তার হোসেন প্রমুখ।

রাজউক জানিয়েছে, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে প্রায় ৮৭ একর জমিতে ৭৯টি ১৬ তলা ভবনে এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ৭৩টি ভবনে ছয় হাজার ১৩২ ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৬টি ভবনে ৫০৪টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগ, আবেদনগ্রহণ চলছে
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি