১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৫:৫৫আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:৫৭

ছবি: সংগৃহীত

আগামী ১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে আমাদের নির্দেশ দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে ২৩ হাজার পরিবারকে (একেক পরিবারের চার-পাঁচজন) অর্থাৎ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য। শিগগিরই রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হবে।’

রবিবার (৩ মার্চ) সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেখানকার অবকাঠামো ঠিক হয়েছে কিনা জানতে চাইলে এনামুর রহমান বলেন, ‘আমরা তৈরি। ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সবকিছু তৈরি আছে।’
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পিএমও থেকে তাদের সঙ্গে এর আগে একটি বৈঠক হয়েছে। আগামী ৬ মার্চ আরেকটি বৈঠক হবে।’
এদিকে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে আজ আমরা ৪৫ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি। ২০১৯ সালে আমরা মোট ১০৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এছাড়া, ২০১৭-এর আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আমরা ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি।’

/এসএসজেড/এআর/এপিএইচ/ এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি