বাইপাস সার্জারি হবে কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৩:৪০ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৪:৩৩

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীরে ইনফেকশন ও কিডনি সমস্যা রয়েছে। এসব সমস্যা সারিয়ে দ্রুতই তার বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা চিকিৎসক ডা. আবু নাসার রিজভী। মঙ্গলবার (৫ মার্চ) ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা আবু নাসের এক বিজ্ঞপ্তিতে চিকিৎসক আবু নাসার রিজভীর ভিডিও বার্তাসহ এ তথ্য জানান।

ভিডিও বার্তায় চিকিৎসক আবু নাসার রিজভী বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাতেই বোর্ড সদস্যরা তাকে চেকআপ করেন। পরে মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে তারা জানান।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের গঠিত বোর্ডে রয়েছেন ডা. ফিলি কোর, ডা. শ্রীবাস্তব কুমার সামি, ডা. অশোক কুমার, ডা. গচিকো ও ডা. সৌ কি মিন।
ডা. রিজভী আরও বলেন, ‘মেডিক্যাল বোর্ড জানিয়েছেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে তার কিছু ইনফেকশন আছে, কিডনিতেও কিছু সমস্যা আছে। কিডনির সমস্যা নিয়ন্ত্রণ করে কয়েক দিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে।
মন্ত্রীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন ডা রিজভী।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বশেষ খবর
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার