বিমা করপোরেশনের মূলধন বাড়াতে সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৯:০৮

বিমা করপোরেশনের মূলধন বাড়াতে সংসদে বিল

জীবন বিমা ও সাধারণ বিমা করপোরেশনের অনুমোদিত এবং পরিশোধিত মূলধন বাড়াতে সংসদে ‘বীমা করপোরেশন বিল-২০১৯’ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার বিলটি উত্থাপন করলে পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৩৮ সালের ইন্সুরেন্স করপোরেশন অ্যাক্ট রহিত করে নতুন আইন করতে বিলটি তোলা হয়েছে। প্রস্তাবিত আইনের অধীনে জীবন বিমা ও সাধারণ বিমাকে আনা হয়েছে।

এতদিন জীবন বিমা এবং সাধারণ বিমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা করে। প্রস্তাবিত আইনে জীবন বিমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর সাধারণ বিমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

বিলে জীবন বিমা ও সাধারণ বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের পরিচালকের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব করা হয়েছে।

১৯৭৩ সালের আইনে সরকারি সম্পর্কিত ৫০ শতাংশ বিমা বাধ্যতামূলকভাবে সাধারণ বিমা করপোরেশনের কাছে এবং অবশিষ্ট ৫০ শতাংশ সাধারণ বিমা করপোরেশন অথবা অন্য কোনও বেসরকারি কোম্পানির কাছে করার বিধান ছিল।

প্রস্তাবিত আইনে কোনও সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোনও ঝুঁকি বা দায় সম্পর্কিত সব নন-লাইফ বিমা ব্যবসা সাধারণ বিমা করপোরেশনের শতভাগ অবলিখন (আন্ডারাইট) করে তার ৫০ শতাংশ নিজের কাছে রেখে অবশিষ্ট ৫০ শতাংশ সব বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টন করার বিধান প্রস্তাব করা হয়েছে।

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা