শক্তিশালী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ দেখার প্রত্যাশা ভারতের রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৯, ২০:২৯আপডেট : ১২ মার্চ ২০১৯, ২০:৩৩

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তার ভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রতিনিধি দল

একটি শক্তিশালী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ দেখার প্রত্যাশা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তিনি বলেছেন সমৃদ্ধ, প্রগতিশীল ও শক্তিশালী বাংলাদেশ হচ্ছে ভারতের মৌলিক জাতীয় স্বার্থ। দুই দেশই অভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করছে। সেজন্য আমাদের যৌথ আকাঙ্ক্ষা দু’দেশের সম্পদ ও সামর্থ্য যৌথভাবে অন্বেষণের সর্বোত্তম পন্থার দিকে এগিয়ে যেতে হবে। ভারত সফরে যাওয়া বাংলাদেশের তরুণ সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাষ্ট্রপতি ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রামনাম কোবিন্দ এ কথা বলেন।
বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, তিনি বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। ভারত ও বাংলাদেশের রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন। দু’দেশের অংশীদারিত্ব কীভাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সহায়তা করবে সে ব্যাপারে নতুন পন্থা উদ্ভাবনে চিন্তা-চেতনায় প্রত্যয় হতে প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সফররত বাংলাদেশের প্রতিনিধিদল এখানে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এবং বিবেকানন্দ ফাউন্ডেশন আয়োজিত দু’টি পৃথক সেমিনারে অংশগ্রহণ করেন। পরে আজ সন্ধ্যায় তারা বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেন।
স্বতন্ত্র থিঙ্ক ট্রাঙ্ক ওআরএফ’র আমন্ত্রণে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে রবিবার ভারতে পৌঁছেছেন। এই সফরে তারা সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রতিনিধিদলের সৌজন্যে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেন।
প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সানোয়ার হোসেন, জুয়েল আরেং, ফাহমি গোলন্দাজ বাবেল, নাহিম রাজ্জাক, নাঈমুর রহমান দুর্জয়, রাজী মোহাম্মদ ফখরুল, বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ নেতা সুফি ফারুক ও উম্মে রাজিয়া। বাসস

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি, কারণ কী
দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি, কারণ কী
বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা
বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা
কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ সেবায়েতদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ সেবায়েতদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী
নোয়াখালী থেকে শ্রীনগর: ১৯৪৭ সালের ১৫ আগস্ট কী করছিলেন গান্ধী, নেহেরু, জিন্নাহ ও ফয়েজ
নোয়াখালী থেকে শ্রীনগর: ১৯৪৭ সালের ১৫ আগস্ট কী করছিলেন গান্ধী, নেহেরু, জিন্নাহ ও ফয়েজ
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল