‘কাদের সুস্থ হয়ে ফিরলে তাকে নিয়ে সেতু দেখতে যাবো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০১৯, ১০:৪৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১১:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৬ মার্চ) সকালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেছেন। এসময় তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফিরলে তাকে নিয়ে ব্রিজটি দেখতে যাবো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

শনিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারলেন বিশিষ্ট এই সেতুটি উদ্বোধন করেন। এছাড়া ভুলতায় একটি চারলেন ফ্লাইওভার এবং ঢাকা – সিলেট মহাসড়কে লতিফপুরে একটি রেলওয়ে ওভারপাসও উদ্বোধন করেন।

দ্বিতীয় কাঁচপুর সেতু প্রধানমন্ত্রী বলেন, আরও তিনটি নদীর ওপর চারলেনের সেতু নির্মিত হবে। ঢাকা-চট্টগ্রামের রাস্তা চারলেন করা হয়েছে।
সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ৪০০ মিটার দৈর্ঘ এবং ১৮ মিটার প্রস্থ দ্বিতীয় কাঁচপুর সেতুটি যানচলাচলের জন্য খুলে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অনেকটা কমে আসবে। দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের পথে এবং খুব শিগগির এ সেতু দুটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

দ্বিতীয় কাঁচপুর সেতু জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি করপোরেশন, শিমিজু করপোরেশন, জেএফই ইঞ্জিনিয়ার করপোরেশন এবং আইএইচআই ইনফ্রা সিস্টেম কোম্পানি লি: ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতুর পাশাপাশি দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ শুরু করে। আগামী জুনে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগেই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়।
কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতি সেতুর পাশাপাশি তিনটি চার লেনের সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হলে দেশের সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যাত্রীদের দীর্ঘদিনের দুভোর্গের অবসান ঘটবে বলে আরএইচডি’র কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
এখনও অন্ধাকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধাকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
পেলের মেয়ের বিস্ফোরক মন্তব্য, ‘ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে’
পেলের মেয়ের বিস্ফোরক মন্তব্য, ‘ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে’
পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান