গেজেটভুক্ত হলো চাঁদপুরের সুলতানি আমলের সেই মসজিদটি

চাঁদপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১১:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১১:২৭

সুলতানি আমলের মসজিদ চাঁদপুরে জঙ্গলেরে ভেতর থাকা ৫০০ বছরের পুরনো সুলতানি আমলে সেই মসজিদটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সদর উপজেলার ছোটসুন্দর মসজিদটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষের উদ্যোগ নিয়েছে সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, ‘গত মাসেই আমরা প্রত্নতত্ত্ব অধিদফরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মসজিদটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যত দ্রুত সম্ভব একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। মসজিদটি সংরক্ষণের বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের তাগিদ দিয়েছেন।’

সুলতানি আমলের মসজিদ প্রত্নতাত্ত্বিক অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. আতাউর রহমান বলেন, ‘আজকালের মধ্যেই ওই মসজিদ এলাকায় যাবো। প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সেখানে সাইনবোর্ড সাঁটানো হবে।’

চাঁদপুর প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার মসজিদটি পরিদর্শন করেন। মসজিদ ও এর আশপাশের এলাকা নিরাপদ রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।

সুলতানি আমলের মসজিদ সুলতানি আমলের এক গম্বুজ মসজিদটি গত বছর সংরক্ষণের জন্য উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদফতরের লোকজন এটি পরিদর্শন করেন। এর মধ্যে প্রথমেই আসেন প্রত্নতত্ত্ব বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক রাখী রায় ও তার প্রতিনিধি দল। পরে প্রত্নতাত্ত্বিকরা যাচাই করে নিশ্চিত হয়েছেন, এটি প্রায় ৫০০ বছর আগে নির্মিত মসজিদ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ গবেষণায় চীনের বড় সাফল্য
মহাকাশ গবেষণায় চীনের বড় সাফল্য
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের পরীক্ষাও স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের পরীক্ষাও স্থগিত
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান, বিশ্রামে থাকার পরামর্শ
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান, বিশ্রামে থাকার পরামর্শ
মেসির পাশে এমবাপ্পে, গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠলো বিশ্বকাপ
মেসির পাশে এমবাপ্পে, গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠলো বিশ্বকাপ
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান