‘রাঙামাটির হত্যাকাণ্ডের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৯:৪৬ আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২৪

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়িতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির তথ্য ও প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২০ মার্চ) এ তথ্য জানানো হয়।

বিনয় কুমার ত্রিপুরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের ভোট শেষে নির্বাচনি কর্মকর্তারা ফিরছিলেন। পথে অজ্ঞাত অস্ত্রধারীরা বাঘাইছড়ি উপজেলার নয়মাইল এলাকায় ব্রাশফায়ার করে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা ও অনেককে আহত করে। পরের দিন ১৯ মার্চ সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ তঞ্চঙ্গ্যাকে কে বা কারা গুলি চালিয়ে হত্যা করে। দুটি ঘটনায় একটি মহল জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলকভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে জড়িয়ে খবর প্রচার করে। এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মনে করে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়ার আগেই মনগড়া ও কাল্পনিকভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে বক্তব্য দেওয়া কোনোভাবে যুক্তি ও বাস্তবসম্মত হতে পারে না। এ ধরনের বক্তব্য প্রকৃত ঘটনাকে আড়াল করে সুষ্ঠু তদন্তকে বাধাগ্রস্ত ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনোভাবে উক্ত হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। জনসংহতি সমিতি ওই সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রকৃত অপরাধীদের যথাযথ বিচার চায়। জনসংহতি সমিতি ওই ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছে। একইসঙ্গে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই উদ্দেশ্যে এবং পার্বত্য সমস্যার স্থায়ী সমাধান এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।

/এসআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
ফ্লটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
ফ্লটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা