শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে এরশাদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ০২:০২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০২:১৫

এইচ এম এরশাদ (ফাইল ছবি)

নন্দিত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার (২৪ মার্চ) রাতে এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এরশাদ।

শোকবার্তায় এরশাদ আরও বলেন, বরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে বাংলা গানের অপূরণীয় ক্ষতি হলো। যে ক্ষতি সহসাই পূরণ হওয়ার নয়। দেশের গান হৃদয়স্পর্শী করে তুলতে শাহনাজ রহমতুল্লাহ যে কৃতিত্ব দেখিয়েছেন তা একজন শিল্পীর জন্য অত্যন্ত গৌরবের।

আধুনিক ও শুদ্ধ সংগীত সাধনায় শাহনাজ রহমতউল্লাহ আদর্শ হয়ে থাকবেন বলে উল্লেখ করে এরশাদ বলেন, শাহনাজ রহমতউল্লাহ দীর্ঘ শতাব্দী বেঁচে থাকবেন তাঁর অনন্য কীর্তির মাঝে।

শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী 
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা