১৩ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১১:৫২ আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৪:০৪

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান (ছবি-ফোকাস বাংলা) বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের একটি প্রতিষ্ঠান ও ১৩ বিশিষ্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পদক-২০১৯ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের হাতে দেশের সর্বোচ্চ এ বেসামরিক সম্মাননা তুলে দেওয়া হয়।
স্বাধীনতা পদকপ্রাপ্তরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জ্বল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মাদ খালেদ (মরণোত্তর), শওকত আলী খান (মরণোত্তর), চিকিৎসা বিজ্ঞানে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খাঁন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রিকালচারকে (বিআইএনএ) স্বাধীনতা পদক দেওয়া হয়।
মরণোত্তর পদকপ্রাপ্তদের পক্ষে তাদের প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রিকালচারের (বিআইএনএ) পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক পদক নেন। পদকপ্রাপ্তদের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।

 

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাটোরে গভীর রাতে পরিত্যক্ত ব্যাগে মিললো ৬ ককটেল
নাটোরে গভীর রাতে পরিত্যক্ত ব্যাগে মিললো ৬ ককটেল
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই
ভারত সফর দিয়ে বিদেশযাত্রা শুরু করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
ভারত সফর দিয়ে বিদেশযাত্রা শুরু করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন