‘দুই কারণে তারেককে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১২:৪২আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৩:১৩

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আইনমন্ত্রী  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দণ্ডিত আসামি। দু’টি কারণে তাকে দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছি। প্রথমত, তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের মধ্যে তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়বে। দ্বিতীয়ত, দেশের আদালত তাকে শাস্তি দিয়েছেন। তাই তার জায়গা হওয়া উচিত কারাগার।’

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বৈঠক শেষে বুধবার (২৭ মার্চ) গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘যুক্তরাজ্য তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়নি এই একটি কারণে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষুণ্ন হয়। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তিনি এখন বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন এবং একটি ইতিবাচক ফলাফল আমরা পাবো বলে মনে করি।’

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা আমাদের দিয়েছেন। আমরা সে অনুসারে একটি পরিকল্পনা তৈরি করেছি। তাই এ বিষয়টিও বৈঠককালে ব্রিটিশ হাইকমিশনারের কাছে তুলে ধরি।’ 

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নুর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক জানান, নুর চৌধুরীর বিষয়ে কানাডা সরকারের কাছে কিছু তথ্য চেয়েছিলাম। তারা সেসব তথ্য না দেওয়ায় আমরা সে দেশের কোর্টে যাই। ২৫ মার্চ আমাদের আবেদনের ওপর শুনানি হয়। তখন নুর চৌধুরী ও আমাদের আইনজীবীরা শুনানি করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত পরে রায় দেবেন বলে জানিয়েছেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
দুই পৃথক চুক্তিতে বিমানের বহরে আসছে ২৫ বোয়িং
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত