আইন প্রয়োগে মানবাধিকার রক্ষায় সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ১১:৪৮ আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৫:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে এসব করতে গিয়ে অযথা কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। আইন প্রয়োগে মানবাধিকার রক্ষায় সজাগ থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র‌্যাবের সদর দফতর কুর্মিটোলায় র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দেশে মাদক যাতে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রেখেছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি জ্বালাও-পোড়াও করেছিল। তারা সাধারণ জনগণকে পুড়িয়ে মেরেছিল। এবারের নির্বাচনে আমাদের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। যার কারণে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে জীবনযাত্রার মান উন্নত হয়েছে।’

শেখ হাসিনা র‌্যাব সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একটি সুখী সমৃদ্ধ দেশে বাস করছি।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প
ঢাকায় হামজা চৌধুরী
ঢাকায় হামজা চৌধুরী
‘রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’: শিবির সভাপতি
‘রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’: শিবির সভাপতি
ট্রাম্পের চোখে নেতানিয়াহু ও আইজেনকোটের নীতিতে ‘অনেক মিল’
ট্রাম্পের চোখে নেতানিয়াহু ও আইজেনকোটের নীতিতে ‘অনেক মিল’
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা