গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০৭:৪৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৮:৪২

গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনাস্থলে এসেছেন উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।’ ডিএনসিসি মার্কেটে আগুন

এর আগেও ২০১৭ সালে এই মার্কেটে আগুন লেগেছিল। তখন তদন্ত প্রতিবেদনে যে সুপারিশগুলো করা হয়েছিল, তা বাস্তবায়ন হয়েছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগুন আগে নেভানো হউক। আমরা দেখব, কী বাস্তবায়ন হয়েছে আর কী হয়নি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘আগুন অনেকটা নিয়ন্ত্রণে। তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আশা করছি আর বাড়বে না।’

আইএসপিআর এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'বিমান ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা কাজ করছেন।'

 

/এনএল/আরজে/এআরআর/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী