এফ আর টাওয়ারে আগুন

বিভিন্ন হাসপাতালে ভর্তি এখনও ৩৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৩:৫২আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৪:১০

এফ আর টাওয়ারের আগুন বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আগুন লাগার পর, ওই ভবন থেকে মোট ১৩০ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

কন্ট্রোল রুম থেকে দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৩ জনের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন, সিএমএইচ-এ দুজন, ইউনাইটেড হাসপাতালে ১৬ জন, অ্যাপোলো হাসপাতালে সাত জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন ও শাহাবুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন ভর্তি আছেন।

ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি অনুপম দেবনাথ, সাব্বির আহমেদ মৃধা, আব্দুস সবুর খান, তৌকির আহমেদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। রিজওয়ান আহমেদ নামে আরেকজনকে আইসিইউতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানায়, সিএমএইচ-এ ভর্তি আছেন— সোহেল রানা ও অবসরপ্রাপ্ত মেজর মঈন। অ্যাপোলোতে সুশান্ত রায়, মুশফিকুর রহমান খান, রিয়াদ মাহমুদ আনসারী, ফজলুল হক, এহসানুল হক মামুন, খন্দকার এমডি মঈনুদ্দীন ও শাহরিয়ার ইসলাম। ইউনাইটেড হাসপাতালে আছেন— আশিকুজ্জামান, মোতাহার হোসেন, কামাল হোসেন মজুমদার, রিপন, আবরারুল আলম, অপরাজিতা বড়ুয়া, রুমানা, নাঈমা তানজিম স্বর্ণা, এটিএম জাহাঙ্গীর হাসনাত, এবিএম আতিকুর রহমান, ইকবাল হোসেন মামুন, নিয়াজ, রায়হান আলী, রায়হান উদ্দিন, মেহেদী হাসান আল নাহিয়ান ও নাজমুল ইসলাম। শাহাবুদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন— নাজিমুদ্দিন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছেন—নাজমুল ইসলাম এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন সোহাগ।

কন্ট্রোল রুমে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, আজ শনিবার সকালে সিএমএইচে মারা গেছেন আবু হেনা মোস্তফা কামাল। তাকে নিয়ে এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

 

 

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন