আরও তিন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৭:৪৪আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:৫০

নির্বাচন কমিশন

আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সরকারি দলের আরও তিন জন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩০ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি তাদের কাছে পাঠানো হয়েছে।

আজ শনিবার (৩০ মার্চ)-এর মধ্যে যে তিন সংসদ সদস্যকে এলাকা ছাড়তে বলা হয়েছে তারা হলেন: ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। 

এর আগে, ২০ জন সংসদ সদস্যকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়াও সংসদ সদস্যরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সেই ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান ও প্রচারে অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।

উল্লেখ্য, রবিবার (৩১ মার্চ)  চতুর্থ ধাপে  ১০৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে