আইপিইউ দেশগুলোকে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে বললেন শেখ তন্ময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৫:৩৮আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:০৯

দোহায় অনুষ্ঠিত আইপিইউ’র সম্মেলনে বক্তব্য রাখছেন সংসদ সদস্য শেখ তন্ময়

শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইপিইউ দেশগুলোকে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন আওয়ামী লীগের তরুণ সংসদ সদস্য শেখ তন্ময়। তিনি বলেন, ‘শিক্ষায় বিনিয়োগ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গড়তে সাহায্য করবে।’

মঙ্গলবার (৯ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪০তম সম্মেলনে ‘পার্লামেন্ট অ্যাজ প্লাটফর্ম টু এনহ্যান্স এডুকেশন ফর পিস সিকিউরিটি অ্যান্ড দ্য রুল অব ল’ শীর্ষক সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, এবারই আইপিইউ প্রথমবারের মতো তরুণ সংসদ সদস্যদের জেনারেল ডিবেটে আলোচনার সুযোগ দিয়েছে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, ‘সারাবিশ্বে শিক্ষা বিস্তারের প্লাটফর্ম হচ্ছে সংসদ। সংসদ সদস্যরা যুগোপযোগী আইন প্রণয়নের মাধ্যমে শিক্ষার প্রসারে কাজ করে থাকেন।’

আইপিইউ’র আরেকটি সেমিনারে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য মো. আবদুস সোবহান গোলাপ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এরইমধ্যে এমডিজি অর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় এসডিজি অর্জনেও সক্ষম হবে।’

আবদুস সোবহান গোলাপ বলেন, ‘দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, সবার জন্য শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য এবং মানবসম্পদসহ সব ক্ষেত্রে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ উন্নয়ন সাধন করেছে।’

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে