ব্রুনাইয়ের জামে আসর মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ২১:৩৩ আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২৩:৪০

জামে আসর মসজিদ, ব্রুনাই

ব্রুনাইয়ের আধুনিক ঐতিহ্যের ধারক আল আসর জামে মসজিদ পরিদর্শন করে সেখানে আজ সোমবার (২২ এপ্রিল) আসরের নামাজ আদায় করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের পাশেই বাণিজ্যিক এলাকা কিয়ারংয়ে অবস্থিত এই মসজিদটি দেশটির দুটি জাতীয় মসজিদের একটি।

প্রধানমন্ত্রী জামে আসর মসজিদ পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানিয়ে মসজিদ কমপ্লেক্স ঘুরিয়ে দেখানো হয়। (ছবি: বাসস)

২৯টি সোনার গম্বুজ খচিত এই মসজিদ পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচিতেই অন্তর্ভুক্ত ছিল। আজ বিকালে এই মসজিদটি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এর ১৯০ ফুট উঁচু চারটি মিনারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি এ সময় মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শেখ হাসিনা এ সময় দেশ-জাতির সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি এবং ঐক্য কামনা করেন।   

ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাজি হাসানাল বলকিয়ার ১৯৮৮ সালে ২০ একর জমির ওপর এই মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। ছয় বছর ধরে নির্মাণ শেষে ১৯৯৪ সালের ১৪ জুলাই সুলতানের ৪৮তম জন্মদিনে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।   

প্রধানমন্ত্রীর জামে আসর মসজিদ পরিদর্শন

ব্রুনাইয়ের সুলতানের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বাসস

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই থানার আরেক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, সেই থানার আরেক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান
গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান
অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
সংখ্যায় সংখ্যায় মেসির ক্যারিয়ার  অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার