বিএনপির এমপিদের শপথে সরকারের চাপ নেই: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১৬:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:১০

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি- ফোকাস বাংলা দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে সরকারের কোনও চাপ আছে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা শপথ নিয়েছেন তারা স্বেচ্ছায় শপথ নিয়েছেন। এ নিয়ে সরকারের কোনও চাপ নেই। যারা তাদের নির্বাচিত করেছেন তারাই (জনগণ) শপথ নেওয়ার বিষয়ে তাদের চাপ দিচ্ছেন।’

ব্রুনাই দারুসসালামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত তিন দিনের সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শুক্রবার (২৬ এপিল) বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন। সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট স্বাক্ষরিত হয়। এটাই ছিল ব্রুনাইতে প্রধানমন্ত্রীর প্রথম সফর।

আরও পড়ুন: ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেবিচকের পরামর্শক নিয়োগে যোগ্যতার শর্ত বাদ! 
বেবিচকের পরামর্শক নিয়োগে যোগ্যতার শর্ত বাদ! 
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল