ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০১৯, ১১:২২ আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৫৮

ফল পুনঃনিরীক্ষার আাবেদন

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল সোমবার (৬ মে) প্রকাশ হয়েছে। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন।

আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। টেলিটক সংযোগ থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে শিল্পে যুক্ত ৩০ গ্রামের ৫ লাখ নারী, বছরে বিদেশ থেকে আসে ৫০ কোটি টাকা
যে শিল্পে যুক্ত ৩০ গ্রামের ৫ লাখ নারী, বছরে বিদেশ থেকে আসে ৫০ কোটি টাকা
বাসেই মিলবে বিমানের মতো সেবা, রয়েছে হোস্টেস ও ব্যক্তিগত বিনোদন
বাসেই মিলবে বিমানের মতো সেবা, রয়েছে হোস্টেস ও ব্যক্তিগত বিনোদন
বিদায়ী মঞ্চে ভিজে উঠলো মেসির চোখ
বিদায়ী মঞ্চে ভিজে উঠলো মেসির চোখ
চরিত্রহীন পড়ুয়ার শরৎপাঠ
চরিত্রহীন পড়ুয়ার শরৎপাঠ
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই