দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর রমজানের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৯:২২আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- বাসস) দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র এ মাসটি উপলক্ষে আজ সোমবার (৬ মে) দেওয়া এক বাণীতে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশের আকাশে এদিন চাঁদ দেখা যাওয়ায় আগামী মঙ্গলবার (৭ মে) থেকে রমজান মাস শুরু হচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি দেশবাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানাই। আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন।

আরও পড়ুন...

কাল থেকে রোজা

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী