মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশি বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৯, ১৯:৫৭আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৩৬

ছিটকে পড়া বিমান মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়েোজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।  

আহত একজন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের একটি ফ্লাইট (বিজি ০৬০) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানে একজন শিশুসহ ২৯ জন যাত্রী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু ছিলেন।’

শাকিল মেরাজ বলেন, ‘ফ্লাইটির সব যাত্রীরা নিরাপদে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট রাত ১০টায় ঢাকা থেকে ইয়াঙ্গুনে যাবে।’

ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। অনেকে সামান্য আহত হয়েছেন। গুরুতর আহত কেউ নেই। দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন আরোহী বহনে সক্ষম।

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।

/সিএ/এআরআর/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি