খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৪:০৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৭:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুরাতন জেলখানায় যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে, সেই ভবনটি সংস্কার করা হবে। কেরানীগঞ্জ কারাগারে মহিলা বন্দিদের রাখার জন্য যে ওয়ার্ড সেটি প্রস্তুত ছিল না। সে কারণেই তাকে এতদিন পুরাতন জেলখানায় রাখা হয়েছে। কেরানীগঞ্জের মহিলা কারাগার এখন প্রস্তুত। কাজেই তাকে এখন সেখানে রাখা যাবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সব রকমের চেষ্টাই সরকার করছে। সময়মতো একটি সুসংবাদ পেলেও পেতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণখানে মা-ছেলে-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও এ হত্যাকাণ্ডের কোনও ক্লু খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।’

/জেইউ/এসআই/এসএসএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোল করে রেকর্ডে ভাগ বসালেন এমাবাপ্পে
গোল করে রেকর্ডে ভাগ বসালেন এমাবাপ্পে
আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ
আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ
চার বিশ্বকাপে এক দলকে কোচিং, দিদিয়ের দেশমের অনন্য কীর্তি
চার বিশ্বকাপে এক দলকে কোচিং, দিদিয়ের দেশমের অনন্য কীর্তি
দুর্ভাগ্য সেনেগালের, ফ্রান্সের বিপক্ষে গোল পাওয়া হলো না
দুর্ভাগ্য সেনেগালের, ফ্রান্সের বিপক্ষে গোল পাওয়া হলো না
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি