শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যানরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৪:০৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৪:১৬

শপথ নিলেন ইউজেলা পরিষদের চেয়ারম্যানরা চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্দোগে এই শপথগ্রহণের আয়োজন করা হয়।

জেলার ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও  শিবগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত চারজন চেয়ারম্যান, চারজন ভাইস-চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। 

পরে নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুম শুধু বিশ্রাম নয়, শরীরের নীরব পুনর্জন্ম
ঘুম শুধু বিশ্রাম নয়, শরীরের নীরব পুনর্জন্ম
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসে মেসি 
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসে মেসি 
বর্ষার ভ্যাপসা গরমে এসির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
বর্ষার ভ্যাপসা গরমে এসির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
আমি খেলি দেশের ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে
আমি খেলি দেশের ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি