রুমীনকে বিজয়ী ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৮:১২আপডেট : ২৮ মে ২০১৯, ২০:১৫

রুমীন ফারহানা

সংরক্ষিত মহিলা আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমীন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ মে) বিকেল ৫টার পর রিটার্নিং কর্মকর্তা ও ইসি’র যুগ্ম সচিব মো. আবুল কাসেম একমাত্র প্রার্থী রুমীনকে বিজয়ী ঘোষণা করেন।
এ সময় আবুল কাসেম সাংবাদিকদের বলেন, ‘আজ (মঙ্গলবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। বিকেল ৫টা পর্যন্ত রুমীন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে আমরা বিজয়ী ঘোষণা করছি।’
তিনি বলেন, ‘আমরা আগামীকালই (বুধবার) এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করবো। দু’-একদিনের মধ্যে এর গেজেট প্রকাশ করা হবে।’
এর আগে গত মঙ্গলবার (২১ মে) যাচাই-বাছাইয়ে কোনও ত্রুটি না পাওয়ায় রুমীন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তবে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রুমীন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত মহিলা আসন পায়। তবে দলটির সংসদ সদস্যরা শপথ নিতে দেরি করায় এতদিন সেটি শূন্য ছিল।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
সর্বশেষ খবর
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর