জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৫:১৩ আপডেট : ২৯ মে ২০১৯, ১৫:২১

লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান কবুতর উড়িয়ে বিমান বাহিনী বাশার ঘাঁটি আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের সমাবেশ উদ্বোধন করেন (ছবি: আইএসপিআর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার (২৯ মে)  যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশার এবং চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের ব্যবস্থাপনায় বুধবার সকালে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনী বাশার ঘাঁটি আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের সমাবেশের উদ্বোধন করেন।

অন্যদিকে, চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটি আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের সমাবেশের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে বক্তব্য দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যরা এই সমাবেশে অংশ নেন।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম
আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা