ঈদে গার্মেন্ট শ্রমিকদের জন্য বিআরটিসি’র ৩০ স্পেশাল বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৯, ১১:২৫আপডেট : ০১ জুন ২০১৯, ১১:৩৩

ঈদে গার্মেন্ট শ্রমিকদের জন্য বিআরটিসি’র ৩০ স্পেশাল বাস এবারের ঈদে গার্মেন্ট শ্রমিকদের জন্য ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী সোমবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে। ওই দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গার্মেন্ট ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন গার্মেন্টকর্মীরা।

জানতে চাইলে বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন ট্রাক) মো. মনিরুজ্জামান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের সময় গার্মেন্ট কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এবছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য। এগুলো আগামী ৩ জুন থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।’

এছাড়া ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির