অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুন ২০১৯, ০৮:৩২আপডেট : ০৩ জুন ২০১৯, ০৮:৩৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষাসৈনিক, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রবিবার ( ২ জুন) এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ একুশে পদক বিজয়ী মমতাজউদদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মমতাজউদদীন আহমেদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কারণে রবিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতি শিক্ষা, নাটক ও সাহিত্য ক্ষেত্রে মমতাজউদদীনের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।’

আবদুল হামিদ প্রয়াত মমতাজউদদীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ