রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুন ২০১৯, ০৯:৫২আপডেট : ০৬ জুন ২০১৯, ০৯:৫৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ছবি- বাসস

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন  জানান, এ সময় স্পিকার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে ১১ জুন শুরু হওয়া ২০১৯-২০ অর্থবছরের আসন্ন বাজেট অধিবেশন সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।’ এ সময় রাষ্ট্রপ্রধান সংসদে উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রমের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকেও ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির দফতরের সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি