ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ জুন ২০১৯, ১১:৪৮ আপডেট : ০৬ জুন ২০১৯, ১২:০৩

বন্দুকযুদ্ধ ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ জুন) দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশের একটি ফাঁকা জমিতে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে দাবি করেছেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান।

বন্দুকযুদ্ধে নিহতের নাম মনিরুল ইসলাম বাবুল। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।

লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন,‘গত মঙ্গলবার রাতে ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার দেওয়া তথ্যানুযায়ী গত রাতে বিজিবি সদস্যরা অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা জমিতে হামলার শিকার হন। বাবুলের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর এ হামলা চালায়। এ সময় বিজিবি পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মনিরুল ইসলাম বাবুল নিহত হন। পরে ঘটনাস্থল থেকে ৭৫ বেতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।’

পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের স্ত্রী পীরগঞ্জ থানায় এসেছিলেন, তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগাযোগ করে লাশ নেওয়ার কথা বলা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার