কৃষি শুমারি শুরু, তথ্য দিলেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০১৯, ০৯:০৮ আপডেট : ১০ জুন ২০১৯, ১৮:৪৭

কৃষি শুমারি কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য রবিবার (৯ জুন) থেকে শুরু হয়েছে ষষ্ঠ কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারি পরিচালনা করছে। শুমারি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
কৃষি শুমারি ২০১৯ পরিচালনার মাধ্যমে কৃষি খানার সংখ্যা, খানার আকার, ভূমির ব্যবহার, কৃষির প্রকার, শস্যের ধরন, চাষ পদ্ধতি, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা, মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্যাদি এবং কৃষিক্ষেত্রে নিয়োজিত জনবল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শুমারি উদ্বোধন করেন। শুমারির শুরুতেই তথ্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রপতি তার কৃষিপণ্যের তথ্য-উপাত্ত দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, কৃষি শুমারির অংশ হিসেবে গণনাকারীরা রাষ্ট্রপতির কাছ থেকে খাদ্যশস্য, মৎস্য ও পশুসম্পদ, ভূমি ব্যবহার, আবাদি জমির পরিমাণ, হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
কৃষি শুমারি ২০১৯ বাস্তবায়নের লক্ষ্যে পল্লি এলাকায় ২৪০টি, পৌরসভা এলাকায় গড়ে ৩০০টি এবং সিটি করপোরেশন এলাকায় গড়ে ৩৫০টি খানা নিয়ে একটি গণনা এলাকা গঠন করা হয়েছে। এছাড়া উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃষি শুমারির তথ্য সংগ্রহে সমন্বয়কারী থাকবে।
প্রতিটি গণনা এলাকায় তথ্য সংগ্রহের জন্য স্থানীয়ভাবে শিক্ষিত বেকার যুবক ও তরুণীদের গণনাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ কৃষি শুমারি হয়েছিল ২০০৮ সালে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বপ্ন হোক বাস্তবতার শুরু, আজ বিশ্ব স্বপ্ন দিবস
স্বপ্ন হোক বাস্তবতার শুরু, আজ বিশ্ব স্বপ্ন দিবস
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজসভায় শি জিনপিং
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজসভায় শি জিনপিং
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না