রোহিঙ্গাদের জন্য ১৮০ লাখ ডলার সংগ্রহ করেছে আমিরাত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুন ২০১৯, ০৮:৪৬আপডেট : ১১ জুন ২০১৯, ০৯:০০

রোহিঙ্গা শিবির আমিরাত রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ (ইআরসি) বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় জন্য ১৮০ লাখের বেশি ডলার সংগ্রহ করেছে। সোমবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, মে মাসের শেষ সপ্তাহে দেশব্যাপী প্রচারণা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েক হাজার ব্যক্তি অনুদান ও দাতব্য সংস্থা থেকে এ তহবিল সংগ্রহ করা হয়। ইউএই-এর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় ও ইউএই নেতাদের সহযোগিতায় ইআরসি এই প্রচার চালায়।
বাংলাদেশে নিযুক্ত ইউএই’র  রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মোহাইরি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আমাদের তাদের সবাইকে বিশেষত নারী ও শিশুদের সহায়তা করা দরকার। এই মুহূর্তে আমাদের সরকার রোহিঙ্গাদের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের জনগণকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার তাদের অনুদান সংগ্রহ করছে।’
রোহিঙ্গা সংকটের শুরু থেকেই ইউএই রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য খাবার, আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি ত্রাণ সহায়তা দিয়ে আসছে।
তিনি আরও বলেন, ‘ইউএনএইচসিআর-এর সহযোগিতায় ইউএই রোহিঙ্গা নারী ও শিশুদের মৌলিক চাহিদা মেটাতে বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করে যাচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে ইউএই-বাংলাদেশে ভলেন্টিয়ার ফিল্ড হসপিটালের মাধ্যমে স্বাস্থ্যসেবা পরিচালনা করছে। এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোয় সুপেয় পানি সরবরাহের জন্য ১০০টি কুয়া খনন করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইআরসি’র তত্ত্ববধানে প্রকল্পটি শুরু করেছে।
অধিকন্তু ইউএই রোহিঙ্গা শিশু ও তাদের মায়েদের অপুষ্টি দূর করার লক্ষ্যে ২০ লাখ ডলার সহায়তা দিয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত