রাষ্ট্রপতি আজ জাতীয় শিশু পুরস্কার দেবেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০১৯, ০৮:৪৪ আপডেট : ১২ জুন ২০১৯, ০৮:৫৮

জাতীয় শিশু পুরস্কার রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বুধবার (১২ জুন) বিকালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’এর পুরস্কার প্রদান করবেন। এই প্রতিযোগিতায় সারাদেশের এক হাজারেরও বেশি শিশু-কিশোর অংশ নেয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেবেন।
বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষনের কর্মসূচি হিসেবে অন্যান্য বারের মতো চলতি বছর শিশু এডাডেমির উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলার সকল শাখার ব্যবস্থপনায় ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ ’ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের এক হাজারের বেশি শিশু অংশ নেয়। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে ঢাকায় শিশু একাডেমিতে সম্প্রতি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শিশু একাডেমি থেকে জানানো হয়, অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ‘আমার কথা শোনো ’ শীর্ষক একটি ভিডিও প্রদর্শন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম