নদী উদ্ধার না হলে বাংলাদেশ বাঁচবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ১৪:৫১আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:০৫

নদী নিয়ে সংবাদ সম্মেলন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা.আব্দুল মতিন বলেছেন, ‘নদী বাঁচাতে স্থানীয় সরকার প্রশাসন ও এমপিরা সহযোগিতা করুন। যাতে নদীগুলোকে আমরা উদ্ধার করতে পারি। নদী উদ্ধার না হলে দেশ বাঁচবে না।’

শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাপা ও ওয়াটার কিপারর্স বাংলাদেশের যৌথ আয়োজনে ‘সরকারের নদী উদ্ধারে সাম্প্রতিক তৎপরতা: আদি বুড়িগঙ্গা ও সোনাই নদীর বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।

তিনি বলেন, ‘স্থানীয় এমপিরা ও রাজনৈতিক নেতারা যৌথভাবে সরকারের নদী বিষয়ক সব কাজ ব্যর্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি অপকর্ম করে যাচ্ছে তারা। নদী বাঁচাতে স্থানীয় সরকার প্রশাসন ও স্থানীয় এমপিদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে নদী রক্ষায় সহযোগিতা করুন। সরকারকে সহযোগিতা করুন। যাতে নদী গুলোকে আমরা উদ্ধার করতে পারি। নদী উদ্ধার না হলে বাংলাদেশ বাঁচবে না।’

ওয়াটার কিপারর্স বাংলাদেশ-এর সমন্বয়কারী ও বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, নদী পুনরুদ্ধারে জনসম্পৃক্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশনের আইনগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। দখলের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠী সমূহের শাস্তি নিশ্চিত করতে হবে, নদীর সীমানা নির্ধারণের সিএস কিংবা আরএস ভিত্তিক ভুল ব্যাখ্যা প্রদান বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে নারীকে ‘ধর্ষণের’ অভিযোগ তোলা হয়েছিল তাকেসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
যুবককে গলা কেটে হত্যাযে নারীকে ‘ধর্ষণের’ অভিযোগ তোলা হয়েছিল তাকেসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
সঞ্চয়পত্রের সুদ হার নিয়ে নতুন সিদ্ধান্ত 
সঞ্চয়পত্রের সুদ হার নিয়ে নতুন সিদ্ধান্ত 
এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী
এআইয়ের ধাক্কায় মাইক্রোসফটে বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৮০০ কর্মী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান