ফিরতে রাজি হয়েছেন তিউনিসিয়ায় আটকে থাকা ৬৪ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ২০:২৬আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:৩৫

উদ্ধারকারী নৌকায় অভিবাসীরা (ছকি সংগৃহীত) তিউনিসিয়ার উপকূলে আটকে থাকা ৬৪ বাংলাদেশি ফেরত আসতে রাজি হয়েছেন। লিবিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত সেকান্দার আলির সঙ্গে দীর্ঘ সময়ের আলোচনার পর তারা ফেরত আসতে রাজি হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের ফেরত আনার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করছি। যত দ্রুত সম্ভব তাদের ফেরত আনা হবে।’

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ৬৪ বাংলাদেশি ও ৯ জন মিশরীয় একটি নৌকায় তিউনিসিয়ার পানি সীমায় আটকে রয়েছেন। তিউনিসীয় কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে না দেওয়ায় তারা সেখানে ভাসমান অবস্থায় আছেন।

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিল তারা। মাঝপথে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং পরে একটি মিশরীয় নৌকা তাদেরকে টেনে তিউনিসিয়ার পানি সীমায় নিয়ে আসে।

গত মাসে ইউরোপে পাড়ি দিতে লিবিয়া ছাড়ার পর ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৫ অভিবাসীর মৃত্যু হয়। শুধু ২০১৯ সালের প্রথম চার মাসে ওই নৌপথে ১৬৪ জনের প্রাণহানি হয়েছে।

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার