‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম ধাপ আগামী জানুয়ারিতে শেষ হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০১৯, ০৮:৩৮আপডেট : ১৯ জুন ২০১৯, ১৪:৫৫

ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রথম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত আগামী বছরের জানুয়ারি মাসে সম্পন্ন হবে।

এ ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০২২ সালের মার্চ মাসে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী মঙ্গলবার (১৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলায়  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম শাখাওয়াত আকতার এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পিপিপি) প্রকল্পের কাজ  তিন ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী পর্যন্ত। যার দৈর্ঘ্য রয়েছে  প্রায় ২০ কিলোমিটার। দ্বিতীয় ধাপ হলো বনানী থেকে মগবাজার পর্যন্ত। আর তৃতীয় ধাপ হলো মগবাজার থেকে শুরু করে কুতুবখালী পর্যন্ত।’

ঢাকা এলিভেটেড এক্রপ্রেসওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি এ প্রকল্পের সার্বিক উন্নয়ন কাজ বেশ জোরেসোরে চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৩৩৩ টি পাইল, ৩০২ টি পাইল ক্যাপ, ৮৩টি ক্রস-বিম, কলাম ১৮৭ (সম্পূর্ণ) ও ১২৮টি (আংশিক), ১৮৬টি আই গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ১৪টি স্প্যান আই গার্ডার স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর মতো মেট্রোরেল প্রকল্পের সার্বিক উন্নয়ন কাজ আগের চেয়ে অনেকটা পুরোদমে এগিয়ে চলেছে।’ এটি এখন পদ্মা সেতুর মতো দৃশ্যমান স্থায়ী হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য,৮ হাজার ৯৪০  কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে মিলিত হবে। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
উগ্রবাদী সংগঠনের সেই ৭ সদস্য সন্ত্রাসবিরোধী মামলায় রিমান্ডে
উগ্রবাদী সংগঠনের সেই ৭ সদস্য সন্ত্রাসবিরোধী মামলায় রিমান্ডে
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
ভেলায় ভাসিয়ে নেওয়া হলো কার লাশ, বন্যার পানিতে মাছ ধরার পর কীভাবে মৃত্যু?
ভেলায় ভাসিয়ে নেওয়া হলো কার লাশ, বন্যার পানিতে মাছ ধরার পর কীভাবে মৃত্যু?
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট