রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুন ২০১৯, ০৮:৩৪আপডেট : ২০ জুন ২০১৯, ১১:৫৫

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান আইনমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মধ্য-এশিয়ার দু’টি দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাত দিনের সরকারি সফর শেষে বুধবার (১৯ জুন) রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাত ১১টা ২২ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, কূটনৈতিক কোরের ডিন ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে, ভিভিআইপি ফ্লাইটটি রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৩টা ১৫ মিনিটে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে উড্ডয়ন করে।

উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী আজিজ আবদুল করিমভ, সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান এবং দু’দেশের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এই সফরে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন। বাসস

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়? 
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়? 
সরকার বদলেছে, দালাল বদলায় না: এখনও কেন ঘুষ ছাড়া মেলে না সেবা
সরকার বদলেছে, দালাল বদলায় না: এখনও কেন ঘুষ ছাড়া মেলে না সেবা
খুলনায় সড়কে স্কুলছাত্রীকে গুলি
খুলনায় সড়কে স্কুলছাত্রীকে গুলি
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার