দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জুন ২০১৯, ০৯:১১আপডেট : ২২ জুন ২০১৯, ০৯:২৫

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার সারাদেশে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের অংশ হিসেবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী এসব শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।  
দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করতে পরবর্তী চারদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি শিশুদের ভরাপেটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা বলেন এবং জোর করে বা কান্নারত অবস্থায় বা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ভিটামিন এ ক্যাপসুলের মানের বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যাবে না। এর একাধিকবার ল্যাব টেস্ট হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির ওপর গোল করার নির্ভরতা কি বাড়ছে
মেসির ওপর গোল করার নির্ভরতা কি বাড়ছে
কাফকার অন্তর্গত পতঙ্গ ও নিষ্ঠুর পিতা
জন্মদিনেকাফকার অন্তর্গত পতঙ্গ ও নিষ্ঠুর পিতা
একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন মা, একে একে চার জনের মৃত্যু
একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন মা, একে একে চার জনের মৃত্যু
স্মার্টফোন পানিতে পড়লে শুরুতেই যে ৩টি কাজ করবেন
স্মার্টফোন পানিতে পড়লে শুরুতেই যে ৩টি কাজ করবেন
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ